ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:১০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভিটামিন ডি’র ঘাটতি মেটাতে যা খাবেন 

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি। এর সাহায্যে শরীর ঠিকমতো কাজ করে। ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস সূর্যের আলো। শীতকালে সূর্যের আলো কম থাকে। তাই ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে। 

ভিটামিন ডি এর অভাবে ফ্র্যাকচার ও অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়তে থাকে। এটি হতাশা ও মেজাজ খারাপেরও কারণ হতে পারে। এমনকি এই ভিটামিনের অভাবে ক্যানসারও হতে পারে। কিছু খাবার রয়েছে যা ভিটামিন ডি এর অভাব দূর করতে পারে। চলুন জানা যাক বিস্তারিত-  

চর্বিযুক্ত মাছ

ডায়েটে স্যামন, ম্যাকেরেল ও সার্ডিন জাতীয় চর্বিযুক্ত মাছ রাখুন। এসব মাছ ভিটামিন ডি এর অভাব কমায়। চর্বিযুক্ত মাছ খেলে শরীরের ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ হয়। 

ডিমের কুসুম

দেহের ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে ভরসা রাখতে পারেন ডিমের কুসুমে। এটি ভিটামিন ডি এর ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। সেদ্ধ ডিম খেলে শরীর যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি পায়।


ফোর্টিফাইড খাবার

খাদ্যতালিকায় রাখতে পারেন দুধ এবং কমলার রসের মতো খাবার। এসব খাবার শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে পারে। 

কড মাছের যকৃতের তেল

ভিটামিন ডি এর একটি ভালো উৎস কড মাছের যকৃতের তেল। এটি সেবনের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায়। পরিপূরক হিসাবে এটি গ্রহণ করলে এই ভিটামিনের ঘাটতি হবে না।


মাশরুম

মাশরুমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। এসময় মাশরুমের স্যুপ বা গার্লিক মাশরুমের মতো পদগুলো খেতে পারেন। উপকার পাবেন।